ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি :
জানুয়ারি ৯, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট ৪-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার ৮ জানুয়ারি রাত ১০টায় তার ফাঁসি কার্যকর হয়।ফাঁসি কার্যকর হওয়া কয়েদি হলেন বগুড়া জেলার মালতিনগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে সাইফুল ইসলাম রফিক (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।কারাসূত্রে জানা যায়, ফাঁসি দিয়ে মৃত্যু কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভুঁইয়া। পরে মৃত্যু নিশ্চিত করেন গাজীপুর সিভিল সার্জন খায়রুজ্জামান। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা ছিল। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, গাজীপুর জিএমপি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহমেদ, ডা. কামরুন্নাহার, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রমুখ।উলেখ্য সাইদুল ইসলামের বিরুদ্ধে ২০০৪ সালে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি হয়। ওই মামলায় তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।