ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্কুল মাঠের বেহাল দশা-রামগঞ্জে রাতের আঁধারে ফসলি জমির মাটি লুটের অভিযোগ॥

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
জানুয়ারি ৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের আঁধারে জোরপূর্বক ফসলি জমির মাটি লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ৬ জানুয়ারি শুক্রবার গভীর রাতে উপজেলার ডোননদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায় স্থানীয় পাটওয়ারী বাড়ীর খোকনের নেতৃত্বে স্থানীয় ভূমিদস্যুরা। রাতে শতাধিক অবৈধ ট্রলি দিয়ে মাটি বহন করায় ব্যাবহারের অযোগ্য হয়ে পড়েছে স্কুলের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। এসময় ভেকুর মালিক, চালক ও মাটি কাটার কাজে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।৭ জানুয়ারী শনিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, জমির উত্তর পার্শ্বে ২০ ফুট গভীর পুকুর কাটা হয়েছে। পাড়েই রয়েছে ভ্যাকু।এসময় এলাকাবাসী জানান, উপজেলার ডোননদী পাটওয়ারী বাড়ীর খোকন গংদের সাথে আমিন উল্যা পাটওয়ারীর দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে শুক্রবার গভীর রাতে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায় খোকন। এসময় স্থানীয়রা আরো জানান, গভীর রাতে ট্রলির আওয়াজ শুনে বাহিরে বের হয় আশেপাশের বাড়ির লোকজন। এসময় ভেকু দিয়ে মাটি কেটে শতাধিক ট্রলি দিয়ে দ্রুত পার্শ্ববর্তী ইট ভাটায় মাটি নিয়ে যেতে দেখেছেন তারা।জমির মালিক আমিন উল্যা পাটওয়ারীর বড় ছেলে মোঃ ফারুক হোসেন জানান, ব্যাবসায়িক সুবাদে আমরা ঢাকায় থাকি, আমার বাবা অসুস্থ থাকায় গ্রামে আসা হয়না। এ সুযোগে খোকন ও সাইফুল বিভিন্নসময় আমাদের পুকুরের মাছ নিধন, গাছপালা কেটে নিয়ে যায়। গতরাতে আমার কেয়ারটেকার করিমের মাধ্যমে জানলাম তারা রাতের আঁধারে ভেকু ও অবৈধ ট্রলি দিয়ে আমাদের জমির মাটি কেটে নিয়ে যায়।অভিযুক্ত খোকন নিজেকে জমির মালিক দাবী করে বলেন, আমার জমির মাটি কেটেছি, এখানে আইনের কি আছে।ডোননদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নূর জাহান বলেন, আমরা বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ী চলে যাই। কে বা কারা স্কুল মাঠের এ দূরাবস্থা করেছে তা জানিনা। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হবে।স্থানীয় ইউপি সদস্য মীরন হোসেন মিরু বলেন, জমির মালিক আমিন উল্যা পাটওয়ারী। কিন্তু খোকন রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়। শতাধিক অবৈধ ট্রলি দিয়ে মাটি বহন করায় স্কুল মাঠের দূরাবস্থার সৃষ্টি হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান হায়দার বলেন, ফসলি জমির টপসয়েল এভাবে কেটে নেয়ায় জমির উৎপাদন ক্ষমতা দিনদিন কমে যাচ্ছে। উৎপাদন বাড়াতে হলে জমির মাটি বিক্রি করা থেকে কৃষকদের বিরত থাকতে হবে।রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে মাটি কাটা বন্ধ রাখতে বলেছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবীবা মীরা বলেন, কোন ফসলী জমির মাটি কাটা সর্ম্পুর্ন আইন পরিপন্থী। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।