ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
জানুয়ারি ৬, ২০২৩ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁর জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পৃথক ভ্রাম্যমাণ আদালতঅভিযান কালে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার প্রথমে দুপুরে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় পরে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত অবৈধ্য ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানাযায়, প্রথমত ভ্রাম্যমাণ আদালত অভিযানে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার দুইটি ইটভাটার মালিক কে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ইটভাটাটার আগুন সম্পূর্ণ রুপে নিভিয়ে দেওয়া হয়।এ সময় রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা অভিযানের নেতৃত্ব দেন।দ্বিতীয়ত ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত ইটভাটার মালিক কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানঅভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং উভয় ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃইউসুফ আলী , প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে আনসার ব্যাটেলিয়ন, ঠাকুরগাঁও এবং ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন । ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ডে দন্ডিতরা হলেন, রানীশংকৈল উপজেলার প্রয়াগপুর এলাকার মেসার্স এস.এ.বিব্রিকস এর মালিক মোঃআজিজুর রহমান, মেসার্স এম.এ.বিব্রিকস এর মালিক মোঃআইনুল হক এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মেসার্স কে আর বি ব্রিকস। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।