ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক সংগঠন গুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন

আওরঙ্গজেব কামান : 
জানুয়ারি ৪, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিক সংগঠন গুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন  রয়েছে।  সাংবাদিক সংগঠনগুলি ঐক্যবদ্ধ না হলে সাংবাদিক নির্যাতন  কোনক্রমেই বন্ধ হবে না।সারাদেশে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে সকল অপরাধীরা মাথা নত করতে বাধ্য হবে। দেশের অপরাধ প্রবণতা কমে যাবে। সাংবাদিক ঐক্যবদ্ধ না হওয়ার কারণে দেশে একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার ঘটনা ঘটছে, এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। প্রকৃত সাংবাদিকরা কোনো চোর ডাকাত নয় যে, তাদেরকে আটক করে অপরাধীর মতন আচরণ করতে হবে এটা ঠিক নয় ।সত্য প্রকাশ করা ও অন্যায় অবিচারের প্রতিবাদ করতে সবাই পারেনা একমাত্র প্রকৃত সাংবাদিক সবসময়ই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকে যে কারণে সাংবাদিকদের ষড়যন্ত্রের শিকার হতে হয় । সাংবাদিক নিখোঁজ গুম ও হত্যার ও গ্রেফতার হতে হয়। সাংবাদিকরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দপ্তর, অধিদপ্তর, সচিবালয়ে যেকোনো জায়গায় তথ্য খুঁজতে গিয়ে যদি হুমকি ধামকি অপমান-অপদস্ত নাজেহাল হন, সেই সকল প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে এ ব্যবস্থা সরকারকেই করতে হবে। এ ধরনের কোন দাবী সাংবাদিক সংগঠনগুলির নেতৃবৃন্দরা এখন করেনা অবশ্যই এগুলি আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে। সাংবাদিক সংগঠনগুলো ব্যক্তিত্ব প্রয়োজনে হলে হবে না। অবশ্যই সাংবাদিকদের কল্যাণে নিবেদিত হতে হবে। দেশের অধিকাংশ সাংবাদিক সংগঠনগুলো একক নেতৃত্বে চলছে ফলে সাংবাদিকতার মান এবং সাংবাদিকদের উন্নয়ন তেমনভাবে হচ্ছে না। এছাড়া সাংবাদিক সংগঠন গুলি অধিকাংশ নেতৃবৃন্দ এক সংগঠন অপার সংগঠনের মানতে নারাজ। এদিকে সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দরা বিভিন্ন গোত্রের বিভক্ত হয়ে রয়েছে। অনেকেই রাজনৈতিক ভাবির চ্যাটুরী কথা করে থাকে। অনেকে নিজেদের ভুল ধরার সাংবাদিক হিসেবে দাবি করে অপর সাংবাদিকদের ছোট করে দেখে। ফলে সাধারণ সাংবাদিককে নানাবিধ নির্যাতনের শিকার হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাংবাদিক কর্তৃ সাধারণ সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছে। বড় বড় মিডিয়াগুলোর কাছে ছোট ছোট মিডিয়ার প্রতিনিধিরা মূল্যায়িত হচ্ছে না। আর এই সুযোগ অপরাধীরাই ব্যবহার করে এক সাংবাদিক দিয়ে অপার সাংবাদিক কে নানাবিধভাবে হয়রানি করছে। যে কারণে প্রকৃত অপরাধীরাই ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। আমার মতে সকল সাংবাদিক সমান। নিজ মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। কাউকে ছোট করে দেখা ঠিক নয়। নিবন্ধনকৃত পত্রপত্রিকা ও মিডিয়ার প্রতিনিধি গুলোর সমানভাবে অধিকার পাওয়ার প্রয়োজন রয়েছে। অনেক সময় লক্ষ্য করা যায় এক সাংবাদিক অপার সাংবাদিক কে মূল্যায়ন করছে না। বরং তাকে হেও প্রতিপন্ন করছে। ক্ষেত্রে ছোট পত্রিকার প্রতিনিধিদের কোন প্রকার তোয়াক্কা করেনা। আমার জানামতে সকল মিডিয়া সমান ফলে সকল সাংবাদিকদের সমান অধিকার দিতে হবে। এ সকল সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। আমার অনুরোধ সকল সাংবাদিক সংগঠনগুলো ওক্যবদ্ধভাবে বিষয়গুলি নিরাশনে তৎপর হতে হবে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি।
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেসক্লাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।