ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

মীর জেসান হোসেন তৃপ্তি:
জুন ২১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২১ জুন: বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে “প্রতিনিধি সম্মেলন-২০২৬” রাজধানীর শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত, ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেস ক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সব সময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলতাফ হোসেন মোল্লা। তিনি বলেন, “সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় এবং সামাজিক বৈষম্য দূরীকরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়তে।অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমিহীন ও গৃহহীন মানুষের কল্যাণে কাজ করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও বটে। আমরা সবাই মিলে দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করব। সংগঠনের সাধারণ সম্পাদক মো: আজাহার আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম আশিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক ও দৈনিক নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মোঃ আতাউর রহমান, দি নিউজ-এর প্রকাশক ও সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস আলী, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল খান, নজরুল ইসলাম ফেরদৌস, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম রাজু। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ জামাল মোল্লা, কোহিনুর বেগম, শারমিন জামান, মোঃ সানাউল্লাহ, মোঃ আকাশ মিয়া, মোঃ সোহেল মিয়া, মোহাম্মদ নূর হোসেন, মোসাম্মৎ ফাতেমা, মোঃ লোকমান হোসেন, মোঃ আব্দুল সাত্তার মোল্লা, মোঃ আব্দুল খালেক, মোছাম্মৎ জেসমিন, মোসাম্মৎ ইয়াসমিন, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সম্মেলনে বক্তারা দেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং দেশব্যাপী মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।