ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে আবারও বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট :
ডিসেম্বর ১৭, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছেন। তিনি দেশটির নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ সংকট সহ্য করে সদা প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার রাতে এক ভিডিও বার্তা তিনি এসব কথা বলেন। খবর বিবিসির। ইউক্রেনের দাবি, শুক্রবার দেশটিতে ৯ম বারের মতো হামলা করে অনেক হাসপাতাল, বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে রাশিয়া। এ হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা খারকিভ শহর। মূলত জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালায় রাশিয়া। ইউক্রেন প্রশাসন জানায়, এদিন প্রায় ৭৬টি ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের ৯টি বিদ্যুৎস্থাপনা কেন্দ্র। প্রসঙ্গত, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে দুই লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবি করেছেন ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি।  তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ৩০০ ট্যাংক, ৬০০ সশস্ত্র যুদ্ধযান এবং ৫০০ হাউইটজার থাকলেই তাদের দমানো যাবে। এ হামলা মোকাবিলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সরকারের কাছে আরও অস্ত্র সরবরাহের আবেদন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।