ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় অসৎ উদ্দেশ্যে গম মওজুদ সাবেক ইউপি সদস্য শ্রীঘরে

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
ডিসেম্বর ১১, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পঞ্চগড়ের ১০ বস্তা গম অবৈধ ভাবে বাড়িতে মওজুদ করার দায়ে ফিরোজ আলী (৫২) কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফিরোজ আলীউপজেলার দেব নগড় ইউনিয়নের গনি পাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। ৯ ডিসেম্বর দিবাগত রাতে সহকারী ব্যক্তিগত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত গুদাম রক্ষক এবং সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপনন) মোঃ রাশেদুজ্জামান বাদী হয়ে একজন কে আসামী করে তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার দাখিল করেন। যার থানার মামলা নং-০৫। এজাহার সূত্রে জানাযায়,ফিরোজ আলী অসৎ উদ্দেশ্যে তার বাড়িতে উচ্চ ফলনশীল দশ বস্তা বারি গমের বীজ সংরক্ষন করে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নির্দেশে ও উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে প্রথমে ফিরোজ আলীর বসত বাড়ীর দক্ষিণ ভিটার আধাপাকা দোচালাটিনের উত্তর দুয়ারী রান্নাঘরের ভিতর থেকে ৭ বস্তা এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলমের বসত বাড়ীর সামনে পাকা রাস্তায় বশিরুল আলম কর্তৃক উদ্ধারকৃত ৩ বস্তা গমের বীজসহ সর্ব সাকুল্যে ১০ বস্তা গম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)ও ২৫-ডি ধারায় মামলা অন্তর্ভুক্ত করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সরে জমিনে গিয়ে জানাযায়, ফিরোজের ছেলে আরিফ হোসেন ঠাকুরগাঁও বিএডিসি অফিসে চাকরি করেন। তার বাড়ি থেকে এলাকায় গম বিক্রির গুঞ্জন শুরু হলে বিষয়টি অত্র ওয়ার্ডের ইউপি সদস্যের কানে যায়। পরে ঘটনার দিন সকালে ফিরোজের বাড়ি থেকে যখন কোনো এক প্রতিবেশী ভ্যানযোগে গম ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ইউপি সদস্য প্রথমে পাকা রাস্তায় তিনটি বস্তা উদ্ধার করেন। পরে বাসায় আরোও সাতটি বস্তা দেখতে পেয়ে উপজেলা প্রশাসন ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান কে বিষয়টি অবগত করেন। এর পর বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসন ঘটনা স্থলে উপস্থিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, ফিরোজের দেব নগড় বাজারে ছোট খাটো একটি দোকান রয়েছে। সে ইদানিং দোকানে গম বিক্রির পাশা পাশি বাড়িতে প্রতিবেশীদের নিকট গম বিক্রি করে আসছেন। ফিরোজের পরিবার জানান, তাদের নিজস্ব জমিতে গম ফেলানোর জন্য এই সব গমেরবস্তা ক্রয় করেন। এ ব্যাপারে ইউপি সদস্য আলম জানান, ফিরোজের বাড়ি থেকে গম বিক্রি হচ্ছে এর সঙ্গে তিনি জড়িত রয়েছেন কিনা এলাকাবাসী বলাবলি শুরু করেন। গম বিক্রির এই বিষয়টি তার কানে গেলে, তিনি প্রমাণ সরুপ এই গম গুলো উদ্ধার করেন। তিনি আরোও বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ১’শ থেকে দেড়’শ বস্তা গম বিক্রি করে ছেন। উল্লেখ্য যে, শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলার দেবন গড়ইউনিয়নের গনি পাড়া গ্রামের মৃত রফিজউদ্দিনের ছেলে ফিরোজ আলীর বাসায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছলেমান আলী , কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ও আমানুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।