ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মাদক কারবারিকে ধরতে সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

মাগুরা প্রতিনিধি :
ডিসেম্বর ৯, ২০২২ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-র‍্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপচালক মহিদুল ইসলাম। পুলিশ জানায়, ভোরে একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র‍্যাব। পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র‍্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র‍্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র‍্যাবের দুই সদস্য। হাসপাতালে নেওয়ার পর র‍্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।  মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবিষয়ে মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঝিনাইদহ র‌্যাব ৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়।কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে।এ সময় র‌্যাবের ওই টহল দল পিকআপভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের সাইত্রিশবাজার এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন র‌্যাব সদস্য ও পিকআপভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর র‌্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় র‍্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।