ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ২ ভারতীয় নাগরিকসহ আটক ৩

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা :
ডিসেম্বর ৮, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় বিজিবি ও কাষ্টমস শুল্ক গোয়েন্দার পৃথক ২টি অভিযানে ভারতীয় দুই নাগরিকসহ তিনজনক আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ছোট-বড় ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তাদের আটক করা হয়।আটকরা হলেন, ভারতের কলকাতা শহরের তালজালা এলাকার চুনাইলাল গুপ্তা ছেলে অনুপ কুমার গুপ্তা (৩৫), কলকাতা শহরের জোড়াবাগান এলাকার রমেশ রায়ের ছেলে রাজেস কুমার গুপ্তা (৫০) ও চুয়াডাঙ্গা জেলা শহরের বেলগাছি এলাকার আরিফ বিল্লাহ ছেলে মোঃ মারুফ বিল্লাহ (২৮)। জানা গেছে, আজ গোপন সংবাদের ভিক্তিতে যশোর বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা মো: আব্দুর রহিমের নেতৃত্বে দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়ে ১১টি স্বর্ণের বারসহ ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। অন্যদিকে গোপন সংবাদের ভিক্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর নেতৃত্বে দর্শনা ফায়ার সার্ভিসের সামনে থেকে ১০টি স্বর্ণের বারসহ মারুফ বিল্লাহ নামে একজনকে একটি মটরসাইকেলসহ আটক করা হয়। যার মূল্য প্রায় এক কোটি টাকা। শুল্ক গোয়েন্দার হাতে জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানা যায়। এ ঘটনায় দর্শনা থানা ও দামুড়হুদা থানায় ২টি পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।