ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আরিফ হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ
ডিসেম্বর ৭, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলার টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছে। মঙ্গলবার রাতে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করে। পরে বুধবার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য,গত ২৯ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পৌরসভার ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আশিকুরকে গ্রেপ্তার করে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।