ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরের এক মাদকসেবীকে ৬মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত 

মধুপুর প্রতিনিধ :
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়া এলাকা থেকে মাদক সেবনের অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় একজনকে গ্রেফতার করে।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা অনুযায়ী ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।

মধুপুর থানা পুলিশ এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন। জনস্বার্থ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।