ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডর বিদায় নেদারল্যান্ডসের ও সেনেগাল ষোলোতে

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৯, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বহু চেষ্ঠা করে শেষ রক্ষা করতে পারলো না ইকুয়েডর। ৪৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া দলটি ৬৭মিনিটে গোল করে সমতায় ফেরে। এরপর মাত্র ৩ মিনিটের ব্যবধানে ফের গোল খেয়ে পিছিয়ে যায় ইকুয়েডর। এরপর অনেক চেষ্টা করেও শেষ ৩০ মিনেট গোল করতে পারেনি কোনো দল। যে কারণে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে সেনেগাল। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে নেদারল্যান্ডস। মঙ্গলবার শেষ ষোলোতে উঠার ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি হয় ইকুয়েডর-সেনেগাল ও নেদারল্যান্ডস-কাতার। আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের সংগ্রহ ছিল সমান চার পয়েন্ট। তিন পয়েন্ট নিয়ে তিনে ছিল সেনেগাল।
টানা দুই হারে স্বাগতিক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্বে উঠার ত্রিমুখী লড়াইয়ের নিষ্পত্তি হয় আজ। এদিন রাত ৯টায় শুরু হয় ম্যাচ দুটি। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হয় ইকুয়েডর। একই সময়ে কাতারের আল বাইত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় কাতার। একই সময়ে দুই ভেন্যুতে শুরু হওয়া দুই ম্যাচে জয়ের উল্লাসে মাতে সেনেগাল ও নেদারল্যান্ড। আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারায় নেদারল্যান্ডস। আর খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলের ব্যবধানে হারায় সেনেগাল। এই দুই ম্যাচ জিতে ৭ ও ৬ পয়েন্ট করে নিয়ে নেদারল্যান্ডস ও সেনেগাল শেষ ষোলোতে খেলার টিকিট নিশ্চিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।