ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী সাধারণ রোগী হিসেবে চোখের চিকিৎসা নিচ্ছেন

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৯, ২০২২ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট ক্রয় করে নিজের চোখ পরিক্ষা করিয়েছেন । মঙ্গলবার প্রধানমন্ত্রী চিকিৎসা নেয়ার জন্য সকাল ৮টায় শেরেবাংলা নগর হাসপাতালে যান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছার পর চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন। সঙ্গে সঙ্গে আলোচনায় চলে সরকার প্রধানের লাইনে দাঁড়িয়ে টিকিট দৃশ্য। আগত রুগীরা প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলতে পেরে নিজেদের ধন্য মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।