রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত শিব নাথ রায়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে তিনি দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপ্রধান হামিদ এ সম্পর্ক আরো জোরদার করতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

