ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২১, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ইংলিশদের বিপক্ষে সহজে হেরে গেল ইরান। সোমবার কাতারের আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারায় ইংল্যান্ড। বিশ্লেষকদের অনেকেই বলছেন গোলের ব্যবধান আরও কম হতো- যদি ইরানের গোলরক্ষক আলিরেজা আহত হয়ে মাঠ না ছাড়তেন। খেলার ৮ম মিনিটে কিয়েরান ত্রিপিয়ার ফ্রি কিক নেন। বল চলে যায় হ্যারি কেইনের কাছে। তিনি ৬ গজের বক্সের সামনে থেকে দুর্দান্ত একটি ক্রস করেন। সেটিকে ঠেকাতে পাঞ্চ করেন গোলরক্ষক আলিরেজা। একই সময় সেটিকে ক্লিয়ার করার জন্য হেড দিতে যান ডিফেন্ডার মাজেদ হুসেইনি।কিন্তু গোলরক্ষক আলিরেজা বল পাঞ্চ করে বিপদমুক্ত করলেও নিজে বিপদে পড়ে যান। মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। আলিরেজার পরিবর্তে মাঠে নামেন হোসেইন হোসেইনি। আন্তর্জাতিকে অনভিজ্ঞ হোসেইন পারেননি দলের ত্রাতার ভূমিকা পালন করতে। খেলার ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। দুরন্ত হেডে গোল করেন তিনি। ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বুকাও সাকা। এরপর প্রথমার্ধের যোগ করা ১৪ মিনিট সময়ের প্রথম মিনিটেই ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন রহিম স্টার্লিং। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা। বিরতি থেকে ফিরে ৬২ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের হয়ে চতুর্থ গোলটি করেন বুকাও সাকা। সাকার করা সেই গোলের মাত্র ৩ মিনিট ব্যবধানে গোল করে ব্যবধান কিছুটা কমান ইরানের মেহদি তারেমি। এরপর ৭১ মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। ৮৯ মিনিটে ইরানের জালে শেষ পেরেকটি মারেন জ্যাক গ্রেলিশ। তবে অতিরিক্ত সময়ে ইংল্যান্ড ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ইরান। পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান (৬-২) কিছুটা কমান তারেমি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।