ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে জামিন পেলেন জ্যাকুলিন

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১৫, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রার ২৫১ কোটি টাকা) আত্মসাতের মামলা থেকে জামিন পেয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিনেত্রী।গত ২৬ সেপ্টেম্বর এই আর্থিক প্রতারণার মামলায় ৫০হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় এই আদালত। এর আগে পাটিয়ালা হাউস আদালতে জ্যাকলিনের জামিনের আবেদন খারিজ করার আর্জি জানায় ইডি। তখন অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা-সহ বিভিন্ন অভিযোগ আনা হয়।জ্যাকুলিনের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে অভিনেত্রীর আইনজীবী আদালতে জানান, এই মামলায় তদন্তের কাজ শেষ করে চার্জশিটও জমা করা হয়ে গেছে। এরপরও তাকে হেফাজতে নেওয়ার কোন প্রয়োজন নেই। আদালতে জামিনের আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, জ্যাকলিন তার মোবাইল থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি, এমনও অভিযোগ ওঠে। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান তিনি।সম্প্রতি ২০০ কোটি রুপি আত্মসাতের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজের নাম জড়ায়। এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ ওঠে। অভিযুক্তর কাছ থেকে অনেক দামি উপহার পেয়েছেন তিনি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।