ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এমপির স্বজনদের ভোট থেকে বিরত থাকার ঘোষণা আইনের পরিপন্থি: ইসি আনিছুর

চট্টগ্রাম প্রতিনিধি :
এপ্রিল ২৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

এমপির স্বজনদের ভোট থেকে বিরত থাকার ঘোষণা আইনের পরিপন্থি বলেছেন,নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান । শাসক দলের সভাপতি প্রধানমন্ত্রী ও সাধারণ সম্পাদকও বলেছেন এমপি-মন্ত্রীদের প্রভাবের বিষয়ে কিংবা তাদের আত্মীয়স্বজনের প্রার্থিতার বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা কিন্তু এটা বলিনি। ইসি আনিছুর বলেন, ‘নির্বাচন করার অধিকার আছে প্রত্যেকেরই। যিনি ১৮ বছর বা তদূর্ধ্ব, যিনি ভোটার হয়েছেন, তাদের প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে। এ ছাড়া নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর সিদ্ধান্ত নিতে সময় নেবেন না বলেও তিনি জানিয়েছেন। চট্টগ্রামে পিটিআই ভবনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপি কমিশন কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিজিবির আঞ্চলিক কমান্ডার মো. আজিজুর রহমান, ডিজিএফআই চট্টগ্রাম শাখার অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। নির্বাচন শান্তিপূর্ণ হবে’ : টাঙ্গাইল প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে বুধবার বিকালে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।