ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া প্রতিনিধি :
নভেম্বর ১০, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মামুন মোল্লা (৩৫) নামের এক যুবককে আটক করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বড় মাছুয়া-তুষখালী সড়কের বেপারী বাড়ির কালভার্টের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুন মোল্লা উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের এজাহার মোল্লার ছেলে।পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক জানান, ডিবি পুলিশের এসআই মোঃ আল মামুন হোসেন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী মামুন মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামুনকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী মামুন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের মোমেনীয়া মাদ্রাসার পিছনের একটি বাড়ি থেকে সুমি বেগম (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। সুমি বেগম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসি মোশারফ হোসেন কালুর স্ত্রী এবং ঢাকা উত্তরা এলাকার কবির মিয়ার মেয়ে।স্থানীয়রা জানান, ৪ বছর পূর্বে মোশারফ হোসেন কালু ও সুমি বেগমের বিয়ে হয়। কালু গত ৩ বছর পূর্বে বিদেশ যাবার পরে তার স্ত্রী সুমি বেগম একাই মোমেনীয়া মাদ্রাসার পিছনে সৌদি প্রবাসি হাজী ওমর ফারুকের বাড়িতে একটি ভাড়া রুমে বসবাস করে আসছে। গতকাল বুধবার রাতে ঘুমাতে যাবার আগেও পাশের ভাড়াটিয়াদের সাথে সুন্দর ভাবে কথাবর্তা বলেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার সময়ও তার রুমের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে না খুললে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে উপরের টিন খুলে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে সুমি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়।মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জান জামান তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।