নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আক্তার হোসেন (২০) নামে এক কিশোরগ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। পুলিশি অভিযানের সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ জানায়,এর আগে গত সোমবার (৭ নভেম্বর) রাতে বেগমগঞ্জের ল²ীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাখাওয়াত হোসেনের ছেলে এবং সে স্থানীয় কিশোরগ্যাং লিডার। এসময় তার কাছ থেকে দেশীয় তিনটি ধারালো কিরিচ, চারটি ছোরা, দুটি চাপাতি, একটি লোহার রড, একটি এসএস পাইপ, প্লাস, হকিস্টিক, হাতল যুক্ত ছাতার পাইপ, ওজন পরিমাপ করার যন্ত্র এবং সাথে থাকা ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

