ঢাকাসোমবার , ৭ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে ৪১ লাখ টাকা মূল্যের স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ৭, ২০২২ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

 ঝিনাইদহে ৪১ লাখ ২২ হাজার টাকা মূল্যে ৫টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি । রবিবার(৬ নভেম্বর ২২) বিকেলে জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির গুড়দাহ বাজার থেকে আটক করা হয়। আটককৃত- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহ নগর কাজীরবেড় উত্তর পাড়ার হামিদুল মন্ডলের ছেলে সুমন মান্ডল (২৩)।৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার গুড়দাহ বাজারে অপারেশন পরিচালনা করা হয় । এ সময় চোরাচালানকৃত ৫টি স্বর্ণের বারসহ সুমন মান্ডলকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, আসামীর পরা স্যান্ডেলের ডান পায়ের তালুর নীচ হতে কালো কসটেপ দিয়ে মোড়ানো ০২টি এবং বাম পায়ের তালুর নীচ হতে খাকি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৩টিসহ মোট ০৫টি বার জব্দ করা হয়। যার ওজন- ৫৮২.৮৬গ্রাম (৪৯ ভরি ১৫ আনা ০৩ রতি) । যার বর্তমান বাজার মুল্য মূল্য ৪১ লাখ ২২ হাজার ৪২২ টাকা । এ সময় আসামীর ০২টি মোবাইল ফোন জব্দ করা হয় ।আটককৃত আসামী ও স্বর্ণবার মহেশপুর থানায় প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।