আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদের জয়ের সম্ভাবনা মনে করছেন অধিকাংশ ভোটাররা। তিনি ঈগল মার্কা নিয়ে মাঠে আছেন। খোঁজ নিয়ে জানাযায় উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। ফরিদপুর শহর থেকে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ঘুরে দেখা যায় ঈগলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রার্থী শিল্পপতি একে আজাদ নিজে এলাকা ঘুরে জনসাধারণের সাথে কুশল বিনিময় পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছেন । এছাড়া এলাকার অধিকাংশ আওয়ামীলীগ নেতারা এলাকায় ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন। এসময় ভোটারদের দিচ্ছেন তাহারা উন্নয়নের নানান প্রতিশ্রুতি। বিশেষ করে তুলে ধরছেন তার ব্যক্তিগত অর্থায়নে নানা উন্নয়নের চিত্র। তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যাপক ভোটে হারিয়ে জয় লাভের স্বপ্ন দেখছেন আওয়ামীলীগের এই নেতা। এ বিষয়ে আওয়ামী লীগের ফরিদপুর উপদেষ্টা শিল্পপতি একে আজাদ বলেন,এ আসনের সকল মানুষ আমাকে ভালো ভাবে চেনে ও জানে। এলাকায় আমার উন্নয়ন সকলে দেখেছে। তাই এলাকাবাসী ঈগল মার্কা ছাড়া অন্য কোথায় ভোট দিতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ করে দিয়েছেন, জনগন আমার পাশে আছে আমি নিশ্চিত জয়ী হবো ইনশাআল্লাহ। কোনো প্রার্থী আমার কাছে টিকবে না। স্বতন্ত্র প্রার্থী বলেন এবার প্রধানমন্ত্রীই সবাইকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি। ফরিদপুর ৩ আসনের আমার জনপ্রিয়তা ব্যাপক আছে, দ্বাদশ নির্বাচনে জয়ী হয়ে আমি যেতে চাই সংসদে। আমি প্রতিটি ওয়ার্ডের খবর রাখি। নেতাকর্মীদের সঙ্গে আমার যোগাযোগ আছে।এবার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর নির্বাচনের জন্য দলীয় ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সুযোগ প্রদান করায় তিনি জেলা আওয়ামীলীগের সর্বসম্মতভাবে সিদ্ধান্তক্রমে ফরিদপুর ৩
আসনের তৃনমূল আওয়ামীলীগ ও জনগনের দাবী এবং ইচ্ছাপূরণে আসনে প্রার্থী হয়েছেন। নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না।

