ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

ডেক্স রিপোর্ট :
জুলাই ৩, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পেন তাদের শ্রেষ্ঠ প্রমাণ দিয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বেও নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোজারা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।ম্যাচের প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্পেন।৩৬তম মিনিটে মার্ক কুকুরেয়ার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশরা।বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। দারুণ এক দলীয় আক্রমণ থেকে পেদ্রো পোরো হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
এরপর ম্যাচের শেষদিকে গোলরক্ষক উনাই সিমনের কাছ থেকে শুরু হওয়া অসাধারণ এক আক্রমণ শেষ করেন ওইয়ারসাবাল। ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে অস্ট্রিয়ার শেষ আশা নিভিয়ে দেন তিনি।
পুরো ম্যাচে বলের দখল, পাসিং এবং আক্রমণাত্মক ফুটবলে স্পেন ছিল স্পষ্টতই এগিয়ে। দ্বিতীয়ার্ধে প্রায় ৭৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে অস্ট্রিয়াকে চাপে রাখে তারা।লামিনে ইয়ামাল ডান প্রান্তে ধারাবাহিকভাবে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান, যদিও গোলের দেখা পাননি। এছাড়া আলেক্স বায়েনাও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন।
অন্যদিকে, রালফ রাংনিকের অস্ট্রিয়া মাঝে মাঝে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও মার্কো আরনাউটোভিচ ও সাশা কালাইজিচরা স্পেনের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেননি। পুরো ম্যাচেই স্পেনের ডিফেন্স ছিল সংগঠিত ও আত্মবিশ্বাসী, ফলে টুর্নামেন্টে নিজেদের ক্লিন শিটের ধারাও বজায় রাখল তারা।এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্পেন।
পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী। দুর্দান্ত ফর্ম, আক্রমণভাগের ধার এবং রক্ষণে দৃঢ়তা—সব মিলিয়ে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল স্পেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।