ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।

বিশেষ প্রতিনিধি :
জুন ২৪, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

টরন্টোতে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর বাঁচা-মরার লড়াইয়ে পানামাকে ১–০ গোলে পরাজিত করে বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে ভালোভাবে ফিরেছে ক্রোয়েশিয়া। আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়াটরা। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। এনিয়ে ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা। অন্যদিকে কষ্টার্জিত এই জয়ে শেষ ৩২’র আশা টিকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া।২০১৮ ও ২০২২ বিশ্বকাপের শেষ চারে খেলা ক্রোয়েশিয়া গ্রুপ-এল’র প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। যে কারনে বিশ্বকাপে টিকে থাকতে তাদের সামনে জয় ভিন্ন বিকল্প কোন পথ খোলা ছিলনা। ম্যাচের ৫৪ মিনিট আন্তে বুদিমিরের গোলে ক্রোয়েটদের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন বলেছেন, ‘গোল করতে না পারলে সেই ম্যাচে জেতা সম্ভব নয়।যদিও র‌্যাঙ্কিংয়ের অনেক উপরে থাকা ক্রোয়েশিয়ার সাথে লড়াকু পারফরমেন্সে তিনি দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত বলে জানিয়েছেন। বিশ^কাপ থেকে বিদায় নিলেও ক্রিস্টিয়ানসেন জানিয়েছেন তিনি ভবিষ্যতে এই দলের কাছ থেকেই ভাল কিছু আশা করছেন। তার মতে এই দুই ম্যাচের পর এখানকার খেলোয়াড়রা আজ আজকের মত থাকবে না, তারা অবশ্যই সামনে এগিয়ে যাবে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা লুকা মড্রিচ কাল ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। শুরুতেই তার একটি হেড বারের উপর দিয়ে অল্পের জন্য বাইরে চলে যায়। ক্রিস্টিয়ানসেনের অধীনে পানামার কঠিন রক্ষনভাগ এবার অনেক দলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই রক্ষনভাগের কারনেই বাছাইপর্ব পার করে দ্বিতীয়বারের মত পানামা বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে। ২৩ মিনিটে হোসে লুইস রড্রিগয়েজের হেড কোনমতে রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।দ্বিতীয়ার্ধে ম্যাচের স্পষ্ট নিয়ন্ত্রন নিয়ে নেয় ক্রোয়েশিয়া। তারই ধারাবাহিকতায় জোসিপ স্টানিসিচের ক্রস থেকে বুদিমিরের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরের মিনিটেই ব্যবধানদ্বিগুন হতে পারতো। মড্রিচের পাস থেকে মার্কো পাসালিসের শট রুখে দেন গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরা। ফিরতি বলে তার শট বারের উপর দিয়ে চলে যায়। ম্যাচে ফিরে আসার জন্য পানামা চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা গোলের দেখা পায়নি। আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে পানামা চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া লড়বে দ্বিতীয় স্থানে থাকা ঘানার বিপক্ষে।ইংল্যান্ডের সাথে ড্র করে ঘানারও সংগ্রহে আছে চার পয়েন্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।