ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইরাক-এর বিপক্ষে বড় জয় পেল ২৮ বছর পর নরওয়ে

ডেস্ক রিপোর্ট :
জুন ১৭, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় জয় পেল উত্তর ইউরোপের দেশটি। সবশেষ ১৯৯৮ সালের আসরে অংশ নিয়েছিল তারা। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। ১৭ জুন বুধবার নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে নরওয়ে। ম্যাচের ২৯তম মিনিটে বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান হালান্ড। ১০ মিনিট বাদে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। ৩৯তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন এ ইরাকি স্ট্রাইকার। বিরতির আগে ফের দলকে এগিয়ে নিয়ে যান হালান্ড। ৪৩তম মিনিটে হালান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়। ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে।দ্বিতীয়ার্ধের ‘হাইড্রেশন ব্রেক’-এর আগে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান লিও স্কিরি অস্টিগার্ড।ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় হালান্ডরা। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ডার্কহর্স নরওয়ে।আগামী ২৩ জুন মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মোকাবিলা করবে ফরাসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।