ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট :
মে ২১, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলেছেন,স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে। তবে শাস্তি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব নৃশংস অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে, দ্রুত গ্রেফতার ও তদন্ত নিশ্চিত করছে।রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান আসামি সোহেলকে তার স্ত্রীসহ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। যত দ্রুত সম্ভব আদালতে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।তিনি বলেন,‘আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো নৃশংস অপরাধ উপেক্ষা করা হয়নি কিংবা আসামি গ্রেফতারে বিলম্ব হয়নি।’তিনি আরও উল্লেখ করেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।