ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট :
মার্চ ২৫, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহরও উন্মোচন করেন।
বুধবার (সকাল সাড়ে ৯টা) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ডাক বিভাগের এ উদ্যোগকে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহরের মাধ্যমে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।