ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদেরই রক্ষা করতে পারছে না

ডেস্ক রিপোর্ট :
মার্চ ১৪, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুসলিম দেশগুলোর নেতাদের মার্কিন শক্তির কাল্পনিক মোহজালে না পড়ার আহ্বান জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখরচি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেখরচি বলেন, তথাকথিত মার্কিন শক্তির ওপর ভরসা করা বন্ধ করুন, কারণ আমেরিকানরা তাদের নিজেদের নড়বড়ে হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারছে না, সেখানে মুসলিম দেশ বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে অসম্ভব।শেখরচি বলেন, এক সময় যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের নাম শুনলে সবাই আতঙ্কিত হতো এবং যার মাধ্যমে মুসলিম দেশগুলোর সম্পদ লুট করা হতো, ইরানি বাহিনী সেই যুদ্ধজাহাজকে অকেজো করে দিয়ে পিছু হটতে বাধ্য করার মাধ্যমে এক ঐতিহাসিক পরাজয় উপহার দিয়েছে। তিনি দাবি করেন, কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মুসলিমদের সম্পদে গড়ে তোলা এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের প্রতিশোধমূলক অভিযানে ধ্বংস হয়ে গেছে।জেনারেল শেখরচি আরও বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, ঘরবাড়ি এবং অবকাঠামো পুনর্নির্মাণের সক্ষমতা ইরানের রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো মর্যাদা, তাদের অন্তঃসারশূন্য ক্ষমতা এবং পরাজিত সামরিক বাহিনীর ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে চালানো সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান বর্তমানে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।