ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ইসরায়েলি হামলা নিহত ২৪, আহত ৮৭

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৩, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে ক্রমাগত ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের দাবি, এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজার প্রশাসন জানিয়েছে, শনিবারের হামলায় আরও ৮৭ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, শনিবার প্রথমে উত্তর গাজা শহরের একটি গাড়িতে হামলা করে ইসরায়েলি বাহিনী। পরে মধ্য গাজার দেইর আর-বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্নার জানান, গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।আল জাজিরা জানায়, দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, হামলার বেশির ভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের মনগড়া অভিযোগেও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা।ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পালটা জবাবে রাফাহ অঞ্চলে তিন যোদ্ধাকে হত্যা করে তারা।এদিকে হামাস বলছে, ইসরায়েল ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে পশ্চিমমুখে অগ্রসর হয়েছে। যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা।যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে ‘নিরস্ত্র’ করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে। তবে বাস্তবে টানা ছয় সপ্তাহ ধরে আগ্রাসী হামলা থামেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।