ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ভাংচুর, ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

 পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাংচুর চালিয়ে ভিডিও ধারণ করেছে এক যুবক।  বৃহস্পতিবার সকালে কলেজটিতে এ ভাংচুরের ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজটিতে ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত কোন আইনী ব্যবস্থা গ্রহন করেনি কলেজ কর্তৃপক্ষ।এদিকে অফিস কক্ষ ভাংচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে ক্যাপ পরিহিত এক যুবক সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে ভাংচুর করছে। এ সময় অন্য আরেকজন ভাংচুরের ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিল। এরপর ভাংচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, সকাল সাড়ে নয়টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। তবে বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় কলেজের পক্ষ থেকে কোন ধরণের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ভাংচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান পান্না লাল রায়।এ বিষয়ে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ তাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।