ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ৫, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তিনি বলেছেন, আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্রসমাজ ও জনগণের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেনাপ্রধান সেটা বুঝতে পেরেছেন।আসিফ নজরুল আরও বলেন, ইনশাআল্লাহ আশা করি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমার ছাত্র, আমার সন্তান সমতুল্য ছাত্র যারা আছে, তরুণ সমাজ, দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরুন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। ইনশাআল্লাহ এখন থেকে আমরা সঠিক পথে অগ্রসর হবো। সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক। এরপর তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে ভিডিও বার্তা দেন। উল্লেখ্য, বৈঠকের পরই জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান। এ সময় তিনি জানান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।