ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল আটক

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির মহিষকুড় থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল জনতার হাতে আটক হয়েছে। স্থানীয় জনতা গনধোলাই শেষে থানা পুলিশে সোপর্দ করেছে।থানা ও মটর সাইকেল মালিক সুত্রে জানাগেছে, বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপুর সহোদর তপর বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মটর সাইকেল রাখা ছিল। এ সময় সুযোগ বুঝে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রুস্তম গাজীর ছেলে পেশাদার মটর সাইকেল চোর রাশিদুল (২৪) মটর সাইকেল ডুবিøকেট চাবি দিয়ে খুলে চালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা হাতে-নাতে ধরে ফেলে। সাথে সেটে থাকা জনতা গনধোলাই শেষে পুলিশে মটর সাইকেলসহ থানা পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে থানা অফিসার মমিনুল ইসলাম পিপিএম জানান, গত রোববার রাত ৯ টার দিকে মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাউবো’র বাঁধের উপর থেকে একই ধরনের মটর সাইকেল ১৫০ সিসি পালসার (খুলনা-মেট্রো-ল-১১-৮৭৯১) হারিয়ে যায়। যার মালিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার মোল্যা। মটর সাইকেল চোর রাশিদুল স্বীকারোক্তি মোতাবেক মটর সাইকেলটি শ্যামনগর উপজেলার বংশিপুর একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর থেকে ওই দিন বিকালে উদ্ধার করা হয়। ওসি মমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ২ ডজ্জনাধিক মটর সাইকেল চুরির মামলা, অভিযোগ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাললা তল্লাসি ও নতুন করে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।