ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে স্বপ্নচূড়া ক্রিকেট টুনামেন্ট উদ্ভোধন

Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বপ্নচূড়া ক্রিকেট টুনামেন্ট (৩য় আসর ২০২৩) এর উদ্ভোধন করা হয়েছে। রবিবার ০৫ (ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পৌর আউগানখীল চতলা মরহুম শাফায়েত আহম্মেদ ছিদ্দিকি ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্ট এর উদ্ভোধন করা হয়।এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্ট এর উদ্ভোধন করেন, রামগঞ্জ থানার অফিসার ইনসার্চ মোঃ এমদাদুল হক। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা, পৌর কাউন্সিলর রাশেদুল হাসানের সভাপতিত্বে ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব রাব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম কবির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কাউসার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সদস্য শাহআলম, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আরমান রাসেল, সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, মোঃ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ এমদাদুল হক বলেন, মাদক এবং অপ্রিতিকর কর্মকান্ড থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। এসময় তিনি স্বপ্নচূড়া ফাউন্ডেশনের এ উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।