ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির গোয়ালডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির গোয়ালডাঙ্গায় মাহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৭ টায় দিকে উপজেলার হলদেপোতা টু প্রতাপনগর সড়কের গোয়ালডাঙ্গা সত্যরঞ্জন মন্ডলের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন পাগলের স্ত্রী প্রমিলা মন্ডল (৫৫) বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে রাস্তায় দুটি মাহেন্দ্র ট্রাক্টর ক্রসিং করার সময় একই গ্রামের শামসুর গাজীর ছেলে নাসির গাজীর মাহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম (পিপিএম) জানান, পুলিশ ঘটনা স্থল থেকে একটি মাহেন্দ্র ট্রাক্টর জব্দ করেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হবে।

আশাশুনিতে অসহায় পরিবারদের মাঝে নগদ সহায়তা ও খাদ্য উপকরণ বিতরণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে ৬৮০ জন অসহায় পরিবারদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ৭০ জন শিশুকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ বিতরন করা হয়েছে। রোববার সকালে পিকেএসএফ’র অর্থায়নে এনজিও উন্নয়ন শোনভনালী শাখা কার্যালয় চত্বরে সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। ইমারজেন্সি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইএপি)’র উন্নয়ন প্রসপারিটি প্রকল্পের আওতায় প্রজেক্টর টেকনিক্যাল অফিসার মুন্সী মু. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক ডাঃ শহিদুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবুবক্কর ছিদ্দীক, প্রকল্প সমন্বয়কারী তারিকুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান পাড়। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উন্নয়ন’র শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার সাদেক হোসেন, আরিফুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানে ইমার্জেন্সি এ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় ৬৮০ জন অসহায় দরিদ্র ব্যক্তিকে ৬ হাজার টাকা করে মোট ৪০ লক্ষ ৮০ হাজার টাকা এবং মাঝারী তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাদ্য ব্যবস্থার লক্ষ্যে ৭০ জন শিশুর মাতাকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকার সমমূল্যের পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ সর্বমোট ৪২ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।