ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :
জানুয়ারি ২৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে পশুর নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পশুর নদীর রনজায়পুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। পরনে লাল পেটিকোট ও সোয়েটার এবং হাত ও পায়ে বিভিন্ন ধরনের রাবার ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। তা বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। পরনে লাল পেটিকোট ও সোয়েটার এবং হাতে শাখাসহ নানা ধরনের রাবার ছিল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তিনি বলেন, ধারণা করছি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মগে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।