ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সরকারি মেডিকেলে ২৬০৫ শিক্ষক পদ খালি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ২২, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৫৮৯টি অনুমোদিত ক্যাডার পদের বিপরীতে ২ হাজার ৬০৫টি শিক্ষক পদ খালি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৫৮৯টি অনুমোদিত ক্যাডার পদের বিপরীতে শূন্য পদ ২ হাজার ৬০৫টি। সংযুক্ত হিসেবে কর্মরত ১ হাজার ৩৬৯ জন। মেডিকেল কলেজগুলোতে সরাসরি শিক্ষক নিয়োগ করা হয় না। মেডিকেল কলেজের প্রভাষক পদে মেডিকেল অফিসার থেকে বিষয়ভিত্তিক পদায়ন করা হয়। সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২ হাজার ৬০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় দ্বিগুণ সংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফলে এই হাসপাতালে রোগী ও স্বজনদের থাকা-খাওয়া ও চিকিৎসাসেবা কার্যক্রমে কিছুটা অসুবিধা হয়। তবে সরকার রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে ডিএমসির শয্যা ৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে ৬ হাজার ৭৫ জন্য চিকিৎসাধীন। এ ছাড়া দেশে ১ হাজার ৮২০ জন এইচআইভি রোগী মারা গেছেন। সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের শতকরা ১০-১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিন ই রোগের বাহক। বর্তমানে দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় ৯০ হাজার।তিনি এ সময় বলেন দেশে এখন চিকিৎসার মান উন্নতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।