ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় পুলিশ জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালাতক আসামী মোজাফফর বগুড়া থেকে গ্রেপ্তার

কাজী সোহাগ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
জানুয়ারি ২০, ২০২৩ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছায় পুলিশ জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী মোজাফফর রহমান (৩৩)কে পুলিশ গ্রেপ্তার করেছেন। ৪ মাস পর ১৯ জানুয়ারী গভীর রাতে র্্যবের সহযোগিতায় পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান ও ওসি ( তদন্ত) রফিকুুল ইসলামের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম দু’ এএসআই গোপাল সাহা ও শরিফুল ইসলাম বগুড়ার খান সাহেব ইটভাটা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করেন। সে উপজেলার গদাইপুরের মটবাটি গ্রামের মোশারফ গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, ইতোপুর্বে ১টি সিআর ও ১ জিআর মামলায় আদালত মোজাফফর এর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোযানা জারি করেন। এ ওয়ারেন্ট তামিল বা মঠবাড়ীর বাড়ী থেকে মোজাফফরকে গ্রেপ্তার করলে সে পুলিশের হাতে কামড় দিয়ে জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পুলিশ আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালানোর ঘটনায় মোজাফফর এর বিরুদ্ধে ১৭-৯-২২ তারিখে ধারা ১৮৬/৩৩২/৩৫৩/২২৪/২২৫ পেনাল কোর্ড থানায় মামলা হয,যার নং- ২২ নং। তিনি আরোও জানান, উন্নত প্রযুক্তিতে তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ উদ্ধার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।