ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

আওরঙ্গজেব কামাল :
জানুয়ারি ২০, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথমদিনে শুক্রবার দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করেন মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। এরআগে জুমার খুতবা দেয়া হয়।বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে। পাশাপাশি উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে যোগ দেন। সরেজমিনে দেখা গেছে, বাস, ট্রাক, পিকআপভ্যান ও ট্রেনে করে সকাল থেকেই ইজতেমার ময়দানে এসেছেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ময়দান। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় জুমার জামাতে অংশ নিতে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। এবারের ইজতেমায় সাধারণ মুসল্লিরাও উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগে ভাগেই অবস্থান নিয়েছেন। তবে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে অনেক মুসল্লী কম হয়েছে বলে জানিয়েছেন মুসল্লিরা। জুমার নামাজে অংশ নিতেআশুলিয়ার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজকে শুক্রবার ছুটির দিন, তাই লাখো মানুষের সাথে জুমার নামাজ আদায় করলাম। এখানের পরিবেশ অনেক ভালো ,আমি বিদেশী মুসল্লীদের সাথে জুমার নামাজ আদায় করেছি,আমার পাশে কাতারের মুসল্লীরা নামাজ আদায় করেছে আমি ও আমার ঢাকা প্রেস ক্লাবের সভাপতি তাদের ব্যবহারে মুগ্ধ হয়েছি। কাতার থেকে আসা শেখ সামাউল বলেন , আমরা ভারতের জামাতের সাথে এখানে এসেছি,এখানের পরিবেশ দেখে খুব ভালো লেগেছে। উত্তারা বার্ডা থেকে আশা আনিস জানায় ,‘আমার কাছে কোন ভেদাভেদ নেই, প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব নেই। ইজতেমায় বৃহত্তম জুমার জামাতে অংশ নিয়েছি। নামাজ শেষ এখন বাসায় চলে যাচ্ছি। খুব ভালো লেগেছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা বৃহস্পতিবার ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নেয়। করোনার কারণে দীর্ঘ দু’বছর ইজতেমা বন্ধ থাকার পর এবার ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলে বিপুল উৎসাহ নিয়ে মুসুল্লীরা ইজতেমাস্থলে আসছেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, আজ পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ান শেষে সকাল ১০টায় তালিম করেন মাওলানা ইউসুফ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার নামাজের পর বয়ান করেন মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন সাইদ বিন সাদ কান্ধলভী। আর তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। আগামীকাল শনিবার বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা ইয়াকুব, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। আগামী রোববার বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান শুরু করবেন। আর হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দানকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে ময়দানের আশপাশে ৭ হাজার ৫৩৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম পর্বে যেসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এবারও ঠিক আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা অুঁটট রাখা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসেবার দায়ীত্বে থাকা গাজীপুর সিভিল সার্জনের পক্ষ থেকে ডাঃ আরিফুল ইসলাম বলেন, আমরা এখানে এ পর্যন্ত ৫শতাধীক মুসল্লিদের চিকিৎসা দিয়েছি। এখানে আসা আগত অধিকাংশ রোগী শীতজনিত ঠান্ডার কারনে সর্দ্দি ,শ্বাসকষ্ঠ,ডাইরীয়া রোগে আক্রান্ত। আমারা তাদের চিকিৎসা দিয়ে সুস্থ্য করেছি। অপরদিকে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বৃহস্পতিবার ময়দান পরিদর্শনে এসে বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বও সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগত দেশী-বিদেশী মুসল্লিদের সেবায় কাজ করছে বিভিন্ন দপ্তরের হাজার কর্মকর্তা কর্মচারী। ইনশাআল্লাহ সমফভাবেই শেষ হবে ইজতেমা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। অপরদিকে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মফিজুল বরগুনার আব্দুল আলীম রানার ছেলে। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। ময়দানে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।