ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ টপকিয়ে জয় ছিনিয়ে নিলো খুলনা

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ২০, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ টপকিয়ে জয় ছিনিয়ে নিলো খুলনা। রান তাড়ায় তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের বড় জুটির ওপর দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে বাকি কাজ সারলেন ইয়াসির আলি। দারুণ জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিক দলকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স । ১৫৮ রানের লক্ষ্য ৪ বল আগে ছুঁয়ে ফেলেন তারা। বল হাতে ৪ উইকেট নিয়ে এই সংস্করণে ক্যারিয়ারে ৪০০ উইকেট পূরণ করেন খুলনার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। পরে ব্যাটিংয়ে ৪০ রানের ইনিংস খেলার পথে ৭ হাজারি ক্লাবে পা রাখেন তামিম ইকবাল। তাদের ছাপিয়ে খুলনার জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। ২০ ওভারের ক্রিকেটে চতুর্থ ফিফটিতে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন। শেষ দিকে ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ইয়াসির। টানা তিন পরাজয়ে আসর শুরু করা খুলনা জিতল পরপর দুই ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে তারা। ৬ ম্যাচে চট্টগ্রামের চতুর্থ হার এটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।