ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিদ্যুতের তিনটি ট্রান্সফর্মার চুরি

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জানুয়ারি ১৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ব্যবহৃত নিশান এল পি জি ফিলিং ষ্টেশনের তিনটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ওই ফিলিং ষ্টেশনের ম্যানেজার বাদী হয়ে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার দিবাগত মধ্যরাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ দুলালমুন্দিয়া বাজারের সন্নিকটে ওই চুরির ঘটনাটি ঘটে। অভিযোগকারী নিশান এল পি জি ফিলিং ষ্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমান জানায়, প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে তিনি রাত ৯ টার দিকে বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে নাইট গার্ড এর মাধ্যমে সংবাদ পেয়ে ষ্টেশনে এসে দেখেন পাশেই বাগানের মধ্যে ৩ টি ট্রান্সফরমারের খালী ড্রাম পড়ে রয়েছে। চোরেরা ট্রান্সফরমার খুলে তার ভেতরের যন্ত্রপাতি নিয়ে গেছে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তিনি আরো জানান, বর্তমানে তাদের ফিলিং ষ্টেশনটি বন্ধ থাকার সুযোগে চোরেরা মধ্যরাতে ওই চুরির ঘটনা ঘটিয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি স্কুড্্রাইভার ও একটি করাত ফেলে রেখে গেছে চোরেরা।কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, চুরি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ চোরচক্র আটকে তৎপরতা শুরু করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।