দৈনিক মাতৃ জগৎ পত্রিকার বিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গুণীজনের সম্মান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকাল তিনটায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুন্নবী শাওন এমপি, তিনি এ সময় বলেন বিএনপি সব সময় স্বাধীনতা বিরোধী নিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। তারা দেশের গণতন্ত্র নষ্ট করেছে। এ সময় তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে বিএনপি দেশের মান-সম্মান ক্ষুন্ন করেছে তাদের মুখে বড় বড় কথা মানায় না। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন তিনি এ সময় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাতা ধরে রাখতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল । তিনি এ সময় বলেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিক বান্ধব আইনের প্রয়োজন রয়েছে। তিনের সময় আরো বলেন সাংবাদিকদের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইন শিথিল করে সাংবাদিকতার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ,এস টিভি বাংলার পরিচালক মোঃ দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের সভাপতি মোঃ ইসাদ মিয়া, যুবলীগের ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম সমাদ্দার প্রলয় বাপ্পি, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এ জি এস আমজাদ হোসেন, শিল্প স্থাপক এম এ সৌরভ খান, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এইচএম মাহবুবুর রহমান, সিএনএন বাংলা টিভির নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন মাসুদ , আওয়ামীলীগের নেতা গিয়াস উদ্দিন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ খান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন, এডভোকেট মাহবুবুর রহমান সুজন, আম্লিক নেতা কবির চৌধুরী মুকুল, শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয় সভাপতি মাজারুল , এস ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা খানম, দৈনিক ভোরের আলোর প্রকাশক ও সম্পাদক আমিরুজ্জামান, ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মন্ডল, মিরপুর সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন, চিত্ত জগতের খল অভিনেতা পারভেজ গাংগুয়া, শ্রমিক নেতা মোঃ আলিম, সিটি লাইট প্রজেক্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম, আমাজান গ্রুপের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন প্রমূখ। এরপরদৈনিক মাতৃ জগৎ পত্রিকার বিশ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দ্বিতীয় পর্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি সিআইপি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ , তিনি এ সময় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, তাই আবারও তাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে দেশের উন্নয়নের স্বার্থে। দ্বিতীয় পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল. অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমান. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিবি বাংলার পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম রিপন. বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল ছাত্তার, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান, এডভোকেট মাহবুব রহমান সুজন, মোঃ শামীম আহমেদ, মনির হোসেন, এ সময় আরও উপস্থিত ছিলেন সুমি রহমান হাজরা নেছা,প্রমূখ । বিভিন্ন সংগীতের মাধ্যমে মুখরিত হয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা হয়।

