ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি হবার যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ১২, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,পরবর্তী রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে রাষ্ট্রপতি হবার যোগ্যতা আমার নেই। সামনে রাষ্ট্রপতি নিয়োগ হবে, সেখানে আপনার নাম শোনা যাচ্ছে’সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়বো না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করবো। গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে।তিনি বলেন, বিএনপির জগাখিচুরি ঐক্যের পরিণতি হয়েছে। অর্থহীন ঐক্য কতটা টেকসই হয় সেটা সময় গড়ালে বোঝা যাবে। গতবার ২১ দল ছিলো, নির্বাচনের সময় তারা এলোমেলো হয়ে গেছে।জামায়াত নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। আদালতের বিষয়ে দলীয় ভূমিকা যুক্তিসঙ্গত হবে না। তবে জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। বিএনপি-জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।