ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
জানুয়ারি ১২, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল করে নিয়েছে। সেখানে বেকু দিয়ে মাটি কাটার পূর্বে উপকূলীয় ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ কেটে ফেলা হয়েছে। এনিয়ে জমির মালিকরা বাঁধা দিতে তাদেরকে হত্যা গুমের হুমকি দেয়া হয়েছে বলে কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে।জানা যায়, সার্পিয়া খাতুনের নামে কলাপাড়া উপজেলার চাকামইয়া নিশানবাড়িয়া মৌজার জেএল নং ০৩। খাস খতিয়ান নং ৬৯৪। ২২১১৭ নং দাগের এক একর জমি বন্ধোবস্ত দেয় সরকার। যার বন্ধোবস্ত কেস নং ২২৮-কে/৯৯-২০০০। ৮১২-এস এ/২০০০-০১। রেজিষ্ট্রিকৃত দলিল নম্বর ২৮৭৯/০১। এ জমি দীর্ঘদিন এরা ভোগ দখল করে আসছে। হঠাৎ গত ৭ জানুয়ারি ওই এলাকার মো. নাজেম মীর তার লোকজন নিয়ে সার্পিয়া খাতুনের জমিতে বেকু দিয়ে মাটি কাটা শুরু করে। এর আগে বন বিভাগের অনুমতি না নিয়েই সেখানের প্রাকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ কেটে নিয়ে ফেলেছে। সার্পিয়া খাতুনের অবর্তমানে ওই জমির মালিক তার ছেলের ঘরের নাতি মো.আলানুর গাজী তার লোকজন নিয়ে বাধাঁ দেয়। মো. নাজেম মীর জাল-জালিয়াতি করে কাগজ তৈরি করেজমির মালিকানা দাবি করে। তাছাড়া ওই জমির ধারে-কাছে গেলে জানে মেওে ফেলার হুমকি দেয়। এ ব্যাপাওে মো. আলানুর গাজী বাদি হয়ে মো.নাজেম মীর,মো.হারুন মীর ও মো. ফোরকানকে আসামী করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।এব্যাপারে মো. নাজেম মীর বলেন, ওই জমি মালিক সার্পিয়া খাতুন আমার কাছে জমি বিক্রি করেছেন। আমি ক্রয় সূত্রে জমির মালিক। সরকারি ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ সে কাটেনি বলে দাবি করে।এ ব্যাপারে বন বিভাগের কলাপাড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো.মঞ্জুর কাদেও বলেন, আমরা সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখেছি। গাছ কাটার আলামত সেখানে রয়েছে। এ ব্যাপারে আমরা বিনা অনুমতিতে ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ কাটার কারনে বিভাগীয় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছি।এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।