ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

৫৪ বিরোধী দল ৫৪টি ঘোড়ার ডিম পাড়বে : কাদের

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ১১, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের গণ-অবস্থান কর্মসূচির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ৫৪টি রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী দল। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা বসে আছে ফুটপাতের ওপর, মঞ্চও সেটি স্রোতাও সেখানেই, সবাই ফুটপাতকেন্দ্রিক। তার পরে এলডিপি দেখলাম সেই দৃশ্যপট, কয়েকজন হাতেগোনা বসে আছেন। । এসব ভুয়া… ভুয়া… ভুয়া… এটি গরুর হাট।বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা করছে। আমি কোনো কোনো অনলাইনে দেখলাম যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কেন? ১০ জানুয়ারি তো বিএনপির হৃদয়েও নেই চেতনাতেও নেই। ১০ জানুয়ারি তারা করেনি। ওবায়দুল কাদের বলেন, গতকাল আমাদের কেন্দ্র করেছে, আজকে মহানগর এবং অন্যান্য সংগঠন করছে। এটি আমাদের কর্মসূচি, এখানে পাল্টাপাল্টির কোনো বিষয় নেই। কার সঙ্গে পাল্টাপাল্টি করব। কীসের পাল্টাপাল্টি করব। ১০ ডিসেম্বর তো এই নগরীতে বিজয় মিছিল হবে। ১০ জানুয়ারি তো এমনও কথা ছিল তারেক রহমান এসে নেতৃত্ব দেবেন। এসময় তিনি আরো বলেন,বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। তারা ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বাঁচবে না। গণতন্ত্র হরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছাড়তে পারি না।আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে খেলা হবে। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে দায়মুক্তি দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।১০ ডিসেম্বর এমনও কথা ছিল বেগম জিয়া জেল থেকে এসে বিজয় মিছিলের নেতৃত্ব দেবেন, সরকারের পতন অনিবার্য। কি হলো? ১০ ডিসেম্বর ভুয়া, ৩০ ডিসেম্বর ভুয়া। আওয়ামী লীগ কার্যালয়ের সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।