ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ৯, ২০২৩ ৫:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের কাফরিন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে দেশটির প্রধান জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।দেশটির ফায়ার ব্রিগেড বলেছে, ৬০ আসনের ধারণক্ষমতা সম্পন্ন একটি বাস মৌরিতানিয়ার সীমান্তের কাছের শহর রোসোর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তবে রোসোগামী বাসটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেইখ ফল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি গুরুতর দুর্ঘটনা। এতে ৮৭ জন আহত হয়েছেন।তিনি বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস রাস্তা থেকে সরিয়ে ফেলার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।দেশটির পাবলিক প্রসিকিউটর চেইখ ডিয়েং বলেন, প্রাথমিক তদন্তে যাত্রীদের গণপরিবহণের জন্য নির্ধারিত একটি বাসের টায়ার ফেটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টায়ার ফেটে বাসটির গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। উল্লেখ্য, সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, চালকের শৃঙ্খলার অভাব, দুর্বল রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণেই সাম্প্রতিক বছরগুলোতে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আন্তর্জাতিক সর্বশেষ