পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ সোমবার (৯জানুয়ারি) বিকেলে উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকার ধান ক্ষেত সংলগ্ন একটি ডোবা থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক পাকা ধান কাটতে গিয়ে ওই ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এঘটনায় থানা পুলিশ ছাড়াও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই),সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের পরিচয় উৎঘাটনের চেষ্টা করছে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান সাংবাদিকদের জানান, অজ্ঞাত পরিচয়ে ষাট বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

