ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আসুন, একসঙ্গে নির্বাচন করি: বিএনপিকে কাদের

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ৭, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। অসাংবিধানিক, অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না তিনি এ সময় বলেন,আসুন সকলে মিলে নির্বাচন করি। তিনি আরো বলেন, যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র তার রুটিন দায়িত্ব পালন করবে। শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিরোধী দলকে (বিএনপি) আহ্বান জানাব- আপনারা নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন, ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন আন্দোলনের নামে। সামনে আপনাদের আরও ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের। আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিন। আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করি। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, অবাধ হবে। এই দুইদিন আগে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন হবে।ওবায়দুল কাদের বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আমাদের আরও চ্যালেঞ্জিং বছর আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ, আওয়ামী লীগ প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।