ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সভা-সমাবেশের অধিকার রক্ষায় মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ৮, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে সভা-সমাবেশের মৌলিক অধিকার রক্ষায় সরকারি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এতে পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এতে আরও বলা হয়, ‘সহিংসতার এ খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে এবং মতপ্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি। প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি আছে। এ গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারি পক্ষ এবং বিএনপির মধ্যে মতপার্থক্য আছে। এ ঘটনাক্রম থেকেই বুধবার বিকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে। বুধবারই মকবুল আহমেদ নামে বিএনপির এক কর্মী নিহত হন। আহতরা চিকিৎসাধীন আছেন। অনেকে গ্রেফতার হন। সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় বিএনপির পাঁচ শতাধিক নেতা–কর্মীকে আসামি করে তিনটি মামলা দিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।