পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের যৌথ অভিযান চালানো হয়েছে। রোববার উপজেলায় অনিয়ন্ত্রিত ভাবে পাথর বাছাই, রাস্তার উপর পাথর ও বালু রেখে বায়ু দূষণ করার অপরাধে একটি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয় । এ সময় পাথর ক্রাশিং এর সাথে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া ও পরিবেশ অধিদপ্তর কর্তৃৃৃক বাস্তবায়নাধীন“ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্ব মূলক প্রকল্প” এর আওতায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রম কারীহর্ণ ব্যবহারের অভিযোগে ১টি ট্রাক ড্রাইভার কে ৪ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করেন এবং অতিরিক্ত মান মাত্রার শব্দ সৃষ্টি কারী ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। উপজেলা নিরবাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহা অভিযানে নেতৃত্বদেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে তেঁতুলিয়া মডেল থানার একদল পুুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

