ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কাটতে বাধা দিলে মা-ছেলে’কে পিটিয়ে জখম

কলাপাড়া প্রতিনিধি:
ডিসেম্বর ৪, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বাবুল গাজী (৩৮) ও তার মা আমেনা বেগম (৬০) কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার বিকেলে উপজেলার চাকমইয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।আহত বাবুল গাজী জানান, আমার লাগানো ধানগুলো তোফাজ্জল মৃধা, খালেক মৃধার ছেলে জাকির মৃধা, নানি হাসান মৃধা কেটে নিয়ে যাচ্ছে। এ সময় আমি সেখানে গিয়ে তাদের ওই জমির ধান কাটতে বাধা দিলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমাকে বাঁচাতে এসে আমার মাকেও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।তিনি আরও জানান, কয়েক মাস আগে এদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, ওই অভিযোগ ভিত্তিতে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় অ্যাডভোকেট সত্তার উকিল চেম্বারে ফয়সালার জন্য বসা হয়, ওই বৈঠকে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ধান কেউ কাটতে পারবে না, এমন শর্ত দেওয়া সত্ত্বেও আসামিরা ওই দিন বিকেলে ধান কাটার চেষ্টা চালায়, এতে বাধা দিলে আমাকে ও আমার মাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।