ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় মোঃ আমিনুল (৩০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ গোলাম ফারুক এ রায় প্রদান করেন।  মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৭ মে জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক শিশুকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে অপহরণ করে এইক গ্রামের মোঃ আমজাদ আলীর ছেলে আমিনুল। পরে পার্শ্ববর্তী খরকারি পালার উত্তরে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকী প্রদান করে জোরপুর্বক ঘর্ষন করে শিশুটিকে। এ সময় ওই শিশুর চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করে। পরে আপোষ মিমাংসার কথা বলে কয়েকদিন অতিবাহিত হলে সুরাহা না হওয়ায় ৪ দিন পর ১১ মে হরিপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে আমিনুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘদিন মামলার বিচার কার্য শেষে আদালতের বিচারক আমিনুল ইসলামকে দোষী সাবস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।